বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভিখারিণীকে গণধর্ষণের পর নদীতে নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি: ভিখারিণীও রেহাই পায় না নরপিশাচদের হাত থেকে।এক ভিখারিণীকে (৩৫) গণধর্ষণের পর দুর্বৃত্তরা নদীতে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের শিবচর পৌর এলাকায়।

শুক্রবার বেলা ৩টার দিকে জেলেরা তাঁকে পৌর এলাকার ময়নাকাটা নদীর কচুরিপানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ও পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের। তাঁরা জানান, ওই নারীর বাবার বাড়ি শিবচর উপজেলার উমেদপুরে এবং স্বামীর বাড়ি ঢাকার সাভারে। একটি দুর্ঘটনায় তিনি এক পা হারান। তাঁর তিন সন্তান রয়েছে। ভিক্ষাবৃত্তি করেই তিনি সংসার চালাতেন।

পুলিশ জানিয়েছে, ওই নারী শিবচর উপজেলার কাওরাকান্দি ও পাচ্চর এলাকায় ভিক্ষাবৃত্তি শেষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বড় দোয়ালি নতুন ব্রিজের মোড়ে নামেন। সেখানেই তিনি একটি দোকানে চা পান শেষে রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েন।

রাতের ওই নারী গণধর্ষণের শিকার হন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে নদীর কচুরিপানার মধ্যে ফেলে দেয়। আজ দুপুরে জেলেরা মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে তাঁকে দেখে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী