বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”’ভিন্নমতের মানুষকে হত্যা করলে পৃথিবী বাসযোগ্য থাকবে না”

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার বলেছেন, এক ধর্মের লোক অন্য ধর্মাবলম্বীদের সহ্য করতে না পারা অথবা ভিন্নমতের কারণে যদি মানুষকে হত্যা করতে হয় তাহলে পৃথিবী মানুষের জন্য বাসযোগ্য থাকবে না।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট মাযার মসজিদে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতী (রা.) এর স্মরণে দুই দিনব্যাপি ওরশ মোবারকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, দৃঢ়ভাবে বলা যায় বিশ্বের যে অন্য কোন দেশের জন্য বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে ধর্মীয় সম্প্রীতির আবহে তাদের ধর্মকর্ম পালন করেন। এটি এ দেশের ঐতিহ্য ও গর্ব। তবে মাঝে মাঝে সংবাদ পত্রে ধর্মীয় বিভেদের কারণে খুন, মারামারি এবং ভাংচুরের সংবাদ দেখা যায়। এটা যে কেবল ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার কারণে তা নয়, মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মাঝেও এ রকম ঘটতে দেখা যায়।

প্রধান বিচারপতি বলেন, উগ্র মতাদর্শকে আমি যেমন সমর্থন করি না আপনারাও নিশ্চয়ই করবেন না। মানব জীবনের চালিকা শক্তি হচ্ছে ধর্ম। আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি, সভ্যতা মানুষের লোভকে লাগামহীন করে তুলেছে। সারা বিশ্বে মানবতা আজ বিপর্যস্ত ও বিপন্ন। আমাদের মাঝে ন্যায়বিচার, সুশাসন, কল্যাণ, ঐক্য, শৃঙ্খলা ও নৈতিকতাবোধের বড়ই অভাব।

তিনি বলেন, মানুষের আত্মকেন্দ্রিকতা যে লোভ ও আগ্রাসনে উৎসরিত হয়েছে তাই মানুষের মন্দ কাজের মূল। লোভ জীবনের সহজাত। এর মুক্তি কোথায় এবং কিভাবে এর উত্তর খুঁজে বের করতে হলে মহামনীষীদের জীবনী ও জীবনদর্শন নিয়ে চর্চা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট মাযার ও মসজিদ প্রশাসন কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মাযার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি মো: নুরুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক, প্রধান বিচারপতি একান্ত সচিব মো. আনিসুর রহমান ও সুপ্রিমকোর্ট মাযার ও মসজিদ প্রশাসন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ প্রমূখ।

ওরশ মোবারক উপলক্ষে মেধাবী ১৩১ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করেন প্রধান বিচারপতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত