ভুয়া চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ গ্রেপ্তার, কারাদণ্ড


মাদারীপুরের রাজৈর উপজেলায় এক ভুয়া চিকিৎসককে দেড় বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম আনোয়ার হোসেন পাশা।
গতকাল বুধবার রাত ৮টার দিকে পাশাকে টেকেরহাট জেনারেল হাসপাতাল থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে ভুয়া চিকিৎসককে দেড় বছরের কারাদণ্ডাদেশ দেন মাদারীপুর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজী আকতার।
আনোয়ার হোসেন পাশার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মালিহাটা এলাকায়।
জানা যায়, র্যাব ৮-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজৈরের টেকেরহাট জেনারেল হাসপাতাল (প্রা.) ও জননী ডায়াগনিস্টিক সেন্টারে একজন প্যারা মেডিক্যাল চিকিৎসক চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সেজে রোগীকে ভুল চিকিৎসা দিচ্ছেন। রোগী সেজে ভুয়া ডাক্তারের কাছে চিকিৎসা নিতে গিয়ে হাতে নাতে আনোয়ার হোসেন পাশাকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে তিনি নিজেকে প্যারা মেডিকেল চিকিৎসক বলে স্বীকার করেন এবং দীর্ঘদিন ধরে মানুষকে ভুল চিকিৎসা দিয়ে আসছেন বলে জানান। তাঁর কাছ থেকে তাঁর সিল ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।
ভুল চিকিৎসা দেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিস্ট্রেট রোজী আকতার মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৮ ধারায় অপরাধ করায় আসামিকে এক বছর ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













