বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রামীণফোনকে জরিমানা

এসএমএসের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গ্রাহককে প্রতারিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রামীণফোনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

তদন্ত শেষে রোববার গ্রামীণফোনের উপর এই জরিমানা আরোপ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের সহকারী পরিচালক পরিচালক প্রণব কুমার প্রামাণিক। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর শিবলী সাদেক নামের এক গ্রাহক গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ করেন বলে জানিয়েছেন তিনি।

অভিযোগে বলা হয়, গ্রামীণফোন থেকে একটি এসএমএস পান শিবলী সাদেক। যাতে উল্লেখ ছিল এক জিবি (গিগাবাইট) ইন্টারনেটের সঙ্গে ২ জিবি ফ্রি দেওয়া হবে। এই ফ্রি ইন্টারনেট ২৮ দিন ব্যবহার করা যাবে। পরে ইন্টারনেট প্যাকেজটি গ্রহণ করলে তাকে জানানো হয় ফ্রি ইন্টারনেট মাত্র সাত দিন ব্যবহার করা যাবে। এবং রাত ১২টা থেকে রাত ২টা শুধু মাত্র এই সময়টাতেই ব্যবহার করা যাবে।

পরে এই বিষয়ে অভিযোগ করেন শিবলী সাদেক। আজ ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৪ ও ৪৫ ধারা অনুযায়ী গ্রামীণফোনকে এই জরিমানা করল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে