বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভোলায় জাল টাকা তৈরির কারখানা জব্দ, দুই নারী আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যের পুল নামক স্থানে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান জাল টাকা ও নকল পণ্য তৈরির কারখান জব্দ করা হয়েছে। এ সময় নাছিমা (৩৫) ও তাছলিমা বেগম (৪০) নামে দুই নারীকে আটক করা হয়।

এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায়, ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি অসাধু চক্র জাল টাকা ও নকল পণ্য তৈরি করে আসছিল। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশ সিরাজ বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে সিরাজ বেপারীর স্ত্রী নাছিমা বেগম (৩৫) কে নগদ ৬২ হাজার জাল টাকার নোটসহ আটক করেন।

অপরদিকে একই ওয়ার্ডের সিরাজ ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ডিটারজেন্ট, সরিসার তৈলসহ নানা নকল পণ্যের প্যাকেজিং মেশিন ও কারখানা জব্দ করে। ওই সময় সিরাজ ডাক্তারের স্ত্রী তাছলিমা বেগম (৪০) কে আটক করা হয়। তিনি আরো জানান, নকল টাকা ও নকল পণ্য তৈরির সরঞ্জামসহ আটক ২ নারীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই মহিলা পুলিশের প্রহরায় ভোলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সিরাজ ব্যাপারী ও সিরাজ ডাক্তার পালাতক অবস্থায় আছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী