বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভ্রাম্যমাণ আদালতের ওপর মাদক বিক্রেতাদের হামলা,আনসার সদস্য নিহত

ফুলগাজীতে বুধবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের ওপর মাদক বিক্রেতাদের হামলায় একজন আনসার সদস্য নিহত হয়েছেন। তার নাম নওশের আলী। এসময় ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা গুরুতর আহত হন। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় মাদক বিক্রেতাসহ আরো ৮ থেকে ১০ জন আহত হয়।

পুলিশ ও জেলা প্রশাসনের সূত্র জানায়, বুধবার রাত ১২টার দিকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বদরপুর এলাকায় অভিযান চালায়। তারা মাদক আস্তানায় অভিযান চালিয়ে কয়েকজন মাদক বিক্রেতাকে ধরে ফেলে। বিষয়টি টের পেয়ে মাদক বিক্রেতাদের সহযোগীরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেধে গেলে আনসার সদস্য নওশের আলী নিহত, সোহেল রানা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলী ছোড়ে। সংঘর্ষে মাদক ব্যাবসায়ীসহ ৮ থেকে ১০ জন আহত হয়।

খবর পেয়ে গভীর রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার উক্যা সিং, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম মজুমদার ঘটনাস্থলে ছুটে যান। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোর্শেদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত