সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মঠবাড়িয়ায় বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাক প্রতিবন্ধী এক তরুণী(২০) ধর্ষণের শিকার হওয়ার পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মজুনু ঘরামী(২৪)নামে এক লম্পটকে পুলিশ গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের ওই বাক প্রতিবন্ধী তরুণী লম্পট মজনু কর্তৃক কয়েকদফা ধর্ষণের শিকার হওয়ার সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বুধবার দিবাগত রাতে মেয়েটির ভাই বাদি হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মজনু উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের সিরাজ ঘরামীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের মৃত জয়নাল ঘরামীর বাক ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের বখাটে লম্পট মজনু একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সে গর্ভবতী হয়ে পড়লে সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হয়। ভূক্তভোগী তরুণীর ভাই শহীদ ঘরামী বাদী হয়ে বুধবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ ওই কিশোরীকে সাথে নিয়ে পূর্ব সাপলেজা গ্রামের অভিযান চালালে নির্যাতিতা তরুণী লম্পট মজনুকে শনাক্ত করে। পুলিশ অভিযুক্ত আটকের পর মজনু প্রাথমিক জিজ্ঞাসা বাদে তরুনীকে একাধিকবার ধর্ষণের কথা অকপটে স্বীকার।

আজ বৃহস্পতিবার বিকালে ধর্ষক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ধর্ষক মজনুকে আজ বৃস্পতিবার বিকেলে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়। অভিযুক্ত মজনু তার অপরাধ স্বীকার করেছে । তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত