মন্ত্রী হয়েও রক্ষা পেলেন না স্মৃতি ইরানি!


ভারতের কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী হয়েও রক্ষা পেলেন না স্মৃতি ইরানি! স্মৃতিকে শনিবার পথে ধাওয়া করে চার উত্যক্তকারী। ১৮ থেকে ১৯ বয়সের ওই বখাটে যুবকদের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত পুলিশ ডাকতে বাধ্য হন তিনি। তারা দিল্লি ইউনিভার্সিটির রাম লাল কলেজের ছাত্র।
দিল্লি পুলিশের বিশেষ কমিশনার মুকেশ কুমার মীনা জানিয়েছেন, ‘শনিবার বিকেল সোয়া ৫টা নাগাদ মোতি বাগ ফ্লাইওভার দিয়ে আসছিলেন স্মৃতি ইরানি। সেইসময় একটি হুন্ডাই স্যানট্রো গাড়ি নিয়ে তাঁ পিছু নেয় ওই ৪ ছাত্র। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে বস্ত্রমন্ত্রীর কনভয়কে ওভারটেক করার চেষ্টা করছিল তারা। বিপদের আঁচ পেয়ে তখনই ফোন করে পুলিশকে খবর দেন স্মৃতি ইরানি। দ্রুত হুন্ডাই গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। তারপর দিল্লির মার্কিন দূতাবাসের কাছে অভিযুক্তদের আটক করা হয়। নিয়ে যাওয়া হয় চাণক্যপুরি থানায়। সেখানে ১৫৪–ডি (উত্যক্ত করা) ও ৫০৯ (মহিলার সম্মানহানি) ধারায় মামলা দায়ের হয়।’
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দক্ষিণ দিল্লির এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিল ওই ৪ ছাত্র। রাস্তায় গাড়ি নিয়ে অশালীন ব্যবহার করছিল। ডাক্তারি পরীক্ষায় ঘটনার সময় তাদের মদ্যপ থাকার অভিযোগ প্রমাণিত হয়।
প্রসঙ্গত, অভিনয় ছেড়ে কয়েক বছর আগে রাজনীতিতে যোগ দেন স্মৃতি ইরানি। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রী ছিলেন। গত বছর জুলাইয়ে বস্ত্র দফতরের দায়িত্ব হাতে পান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













