শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মন্দির থেকে ১০ লাখ টাকার চুল চুরি!

টাকা, গয়না চুরি হওয়ার ঘটনা তো আকছার ঘটে। কিন্তু কখনও শুনেছেন চুল চুরি হয়েছে! তাও আবার ১০ লাখ টাকার! এ রকমই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের সিমাচলমে বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে।

মন্দির থেকে চুরি যাওয়া এসব চুল আবার সাধারণ চুল নয়, স্পেশাল গ্রেডের। এ রকম প্রায় ১০ ব্যাগ চুল চুরি করে নিয়ে গিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা। প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরা আসেন। এমনকী পাশের রাজ্য ওড়িষা ও ছত্তিশগড় থেকেও প্রচুর লোক আসেন। তারা যাওয়ার সময় চুল মন্দিরে উত্সর্গ করেন। দৈর্ঘ্য ও চুলের নমুনা দেখে সেগুলো একটি ঘরে স্তূপ করে রাখা হয় নিলামের জন্য। স্পেশাল গ্রেডের চুলের জন্য আবার আলাদা ঘর রয়েছে।

মন্দিরের নির্বাহী কর্মকর্তা রামচন্দ্র মোহন বলেন, ‘এ রকম ১৫ ব্যাগ চুল কেশকন্দনশালায় রাখা ছিল। এর মধ্যে ১০ ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা।’

পুলিশ তদন্তের পর প্রাথমিকভাবে জানিয়েছে, এই চুরির সঙ্গে মন্দিরের ভেতরের কারো সংশ্লিষ্টতা রয়েছে। তবে শিগগিরই চোরদের ধরা সম্ভব হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী