‘মন চায় জঙ্গিদের ডেকে বলি স্বাস্থ্যকর্মীদের ব্রেন ওয়াশ করে যাও’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মন চায় জঙ্গিদের ডেকে বলি তোমরা স্বাস্থ্যকর্মীদের ব্রেন ওয়াশ করে যাও। তিনি উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, দেখুন জঙ্গিরা কিভাবে বেহেশতের কথা বলে তরুণদের ব্রেন ওয়াশ করছে। আপনারাও স্বাস্থ্যকর্মীদের এভাবে ব্রেন ওয়াশ করে দিতে পারেন, যাতে তারা আন্তরিকতার সাথে কাজ করে।
আজ বুধবার হোটেল সোনারগাঁওয়ে ‘প্রাতিষ্ঠানিক প্রসবের উন্নতিকল্পে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র জোরদারকরণ’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মো: নুরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সলান, পরিবার পরিকল্পণা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেইন।
সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর ড. ইশতিয়াক মান্নান অনুষ্ঠানে সারাদেশে চার হাজার ৪৬১টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মূল্যায়ন করে মূল বক্তব্য উপস্থাপন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের কিছু কর্মসূচী বাদ দেয়া উচিৎ প্রয়োজন না থাকলে। তিনি স্কিল্ড বার্থ এটেন্ডেডের (এসবিএ) প্রতি ইঙ্গিত করে বলেন, মূল্যায়ন করে আমাকে বলবেন আমি এসব কর্মসূচি বাদ দেব। তিনি সিজারিয়ান ডেলিভারির বিরোধিতা করে বলেন ডাক্তার সাহেবরা অর্থের জন্য দ্রুত সিজার করে ফেলেন। একবার সিজার হলে পরের বারও সিজার করতে হয়। ঝুঁকি থাকা সত্বেও ডাক্তাররা এটা করেন।
ড. ইশতিয়াক মান্নান বলেন, বাংলাদেশে তিন হাজার ৫৯০টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ডেলিভারি করার জন্য প্রস্তুত রয়েছে। এর মধ্যে ৮৩ শতাংশ রয়েছে যেগুলোর ২৪ ঘন্টা ডেলিভারি করার সামর্থ আছে। অপরদিকে সারাদেশে ৩৫৮টি ইউনিয়নে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ৩৭ শতাংশ ডেলিভারি হয়ে থাকে সরকারী ও বেসরকারী স্বাস্থ্য কেন্দ্রে। এর মধ্যে সরকারী প্রতিষ্ঠানগুলোতে ১৩ শতাংশ এবং প্রাইভেট প্রতিষ্ঠানে হয় ২২ শতাংশ ডেলিভারি। অবশিষ্ট ২ শতাংশ হয় এনজিওদের প্রতিষ্ঠানে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মাতৃ ও শিশু স্বাস্থ্যের পরিস্থিতি বদলে যাবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র জোরদার করলে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













