মরা ছাগলের মাংস বিক্রির চেষ্টায় দুই কসাই কারাগারে


মরা ছাগল জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অপরাধে দুই কসাইয়ের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর দুইটার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান এ আদেশ দেন।
দণ্ডিতরা হলেন- উপজেলার পূর্ব মালসাদহ গ্রামের মোমিন ও হিজলবাড়িয়া গ্রামের কাব্বারুল।
দণ্ডিতদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই কসাই রোগাক্রান্ত ছাগল কিনে নিয়ে আসার সময় সেটি মারা যায়। মারা যাওয়া ছাগলটি কৌশলে পিলখানায় নিয়ে জবাই করছিল। এসময় স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান গাংনী থানা পুলিশের সহায়তার তাদের আটক করে এ রায় দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













