রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মসজিদের টাকায় সুদের ব্যবসা করতেন মুয়াজ্জিন!

মসজিদের টাকায় সুদের ব্যবসা ও অর্থ সংক্রান্ত লেনদেনের জেরেই খুন হন পুরান ঢাকার ইসলামপুর জব্বু খানম মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেন।

বুধবার দুপুর সোয়া ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুয়াজ্জিন বিল্লাল হত্যার পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তারা হলেন- সারোয়ার আলম, হাবিব, মোশাররফ ও তোফাজ্জল।

উপ-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ বলেন, জব্বু খানম মসজিদের নিচে ৩৩টি দোকান আছে। ওই দোকানগুলো থেকে মুয়াজ্জিন বিল্লাল প্রতি মাসে ৪২ হাজার টাকা ভাড়া তুলতেন। কিছু টাকা মসজিদের পেছনে খরচ হতো। বাকি টাকা নিজের অ্যাকাউন্টেই জমা রাখতেন। আর জমানো এসব টাকা দিয়েই তিনি সুদের ব্যবসা করতেন।

তিনি আরও বলেন,মুয়াজ্জিন হত্যার ঘটনায় ওই মসজিদের খাদেমসহ চারজন হত্যাকাণ্ডে সরাসরি নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’

মফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মুয়াজ্জিন বিল্লাল হোসেন ২৮ বছর ধরে ওই মসজিদে দায়িত্ব পালন করছেন। মসজিদের টাকা থেকে তিনি সুদে বিভিন্ন ব্যবসায়ীকে দাদন দিতেন।

লালবাগ বিভাগের উপ-কমিশনার বলেন, গ্রেপ্তার সারোয়ার আলম এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। বিল্লাল হোসেন তাকে সুদের বিনিময়ে ৮ লাখ টাকা দিয়েছিলেন। মূলত এই টাকা মুয়াজ্জিন ফেরত চাইলেই দ্বন্দ্ব শুরু হয়। সারোয়ার আলম তাকে হত্যার পরিকল্পনা করেন।

মফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, প্রায় দুই বছর আগেই মুয়াজ্জিন হত্যার পরিকল্পনা করা হয়। দুইবার তারা চেষ্টাও করেছিলেন। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। সর্বশেষ তৃতীয়বারের মতো কেরানীগঞ্জের একটি মসজিদে বসে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন সারোয়ার আলম। গত ৩ এপ্রিল রাতে তারা সফল হয়।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল পুরান ঢাকার ইসলামপুরের জব্বু খানম জামে মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের (৫৭) লাশ উদ্ধার করা হয়। পুরান ঢাকার ২৪ নম্বর ইসলামপুর রোডের চারতলা একটি ভবনের ওপরের তিনতলা জুড়ে জব্বিু খানম মসজিদ, নিচতলায় মার্কেট। মসজিদের তৃতীয় তলার একপাশে তিনটি কক্ষ। এর পশ্চিম পাশের কক্ষটিতে থাকতেন বিল্লাল।

বিল্লালের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিদ্দিকনগরের দাসুরাপাড়ায়। তবে ছোটবেলা থেকেই তিনি ঢাকায় থাকেন। পড়ালেখা করেছেন তাঁতীবাজারের একটি কওমি মাদ্রাসায়। তার এক ছেলে ঢাকায় একটি মাদরাসায় পড়েন। আর মেয়েকে নিয়ে স্ত্রী থাকেন মানিকগঞ্জে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-কমিশনার মিডিয়া এসএম জাহাঙ্গীর আলম সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত