বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মসজিদ ও পুলিশ কার্যালয়ের পাশে বোমা বিস্ফোরণ, নিহত ১০

আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি মসজিদ ও পুলিশ কার্যালয়ের পাশে বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এই হামলা হয় বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা।

হেরাত পুলিশের মুখপাত্র আবদুল অহিদ ওয়ালি জাদা বলেন, রিকশায় রাখা বোমাটি দ্বাদশ শতকে নির্মিত জামা মসজিদের কাছে বিস্ফোরিত হয়।

‘মৃতের সংখ্যা বাড়তে পারে’, বলেন ওয়ালি জাদা।

হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এতে আফগান তালেবান যুক্ত নয় বলে আলজাজিরাকে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি মসজিদ ভবনের ওপর উড়ছে কালো ধোঁয়া।

গত কয়েক সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলা হয়েছে। এমন বাস্তবতায় নিরাপত্তা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এর মধ্যেই আক্রান্ত হলো হেরাত।

গত ৩১ মে কাবুলে কয়েকটি দূতাবাসসংলগ্ন এলাকায় একটি ট্রাকে ভর্তি বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১৫০ জন নিহত হয়। এরপর ৩ মে কাবুলে বিক্ষোভে নিহত এক ব্যক্তির দাফনের সময় তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত ও ৩৫ জন আহত হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প