বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাজারগুলোতে যেভাবে চলছে নারী ও নেশার রমরমা ব্যবসা (ভিডিও)

দেশের বিভিন্নস্থানে নানাভাবে কোন না কোন কৌশলে চলছে অবৈধ কাজ। আর এ অবৈধ কাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না পবিত্র শাহ সুফির মাজারগুলোসহ নাম না জানা অনেক পীরের মাজারগুলোও। যেখানে চলছে নারী ও নেশার রমরমা ব্যবসা। এসকল বিষয় নিয়ে এক অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।

দেশের নানা স্থানে ছড়িয়ে থাকা মাজারগুলোতে চলছে এই সকল অবৈধ কর্মকান্ড। তবে এ অনুসন্ধান প্রতিবেদনে শুধু মাত্র রাজধানীতে অবস্থিত মাজারগুলোরই ভয়ানক প্রতারণার চিত্র তুলে ধরা হয়েছে। রাজধানীর গুলিস্তান, মিরপুর, মতিঝিল, মোহাম্মদপুর, টংগীসহ আরো বেশ কয়েকটি স্থানে অবস্থিত মাজারগুলোর ভিতরের প্রতারণার চিত্র উল্লেখ করা হয়েছে।

রাজধানীতে অবস্থিত বেশির ভাগ মাজারেই পীরদের আসল কোন নাম নেই, এছাড়া সেখানে পীর কবে অথবা আসলেই কোনদিন সমাহিত হয়েছিলেন কিনা এর কোন সঠিক উত্তর না জেনেই চলছে টাকা হাতিয়ে নেয়ার অভিনব ব্যবসা। এছাড়া রাজধানীর বেশির ভাগ মাজারই বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অবস্থিত, কিন্তু মাজার কেন মোড়ে অবস্থিত তারও সঠিক কারণ উঠে এসেছে প্রতিবেদনে।

প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে যে একই পীরের নামে ৫/৬টি স্থানে মাজার গড়ে উঠেছে। এসব স্থানে পীরকে সমাহিত করার জায়গাও স্পষ্ট করে দেখানো হয়েছে। আর এখানে এসে পীরের ভক্তরা টাকা পয়সা দিচ্ছেন কিন্তু কিভাবে ভক্তদের দেয়া টাকা-পয়সা মাজারের দায়িত্বে থাকা অসাদু ব্যক্তিদের দ্বারা বেহাত হয়ে নিজের পকেটে যাচ্ছে তাহাও প্রতিবেদনে চিত্রিত হয়েছে।

এছাড়াও মাজারগুলোতে যেখানে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকার কথা সেখানে অনেক মাজারে চলছে নারী ও নেশার রমরমা ব্যবসাসহ অনৈতিক কর্মকান্ড। নারী-পুরুষ একত্রে বসে গাজাসহ নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখা যায় হরহামেশাই। এছাড়াও প্রতিবেদনটিতে মাজারগুলো বিষয়ে অনেক প্রতারণার ভয়ংকর চিত্রও তুলে ধরা হয়েছে।

https://youtu.be/t2uo6cMeqfI

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত