বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাথায় পরচুলা লাগিয়ে হেডফোনে নকল লুকিয়ে পরীক্ষা

প্রাক-প্রাথমিক নিয়োগ পরীক্ষায় মাথায় পরচুলা লাগিয়ে কানে হেডফোন লুকিয়ে নকল করার অপরাধে মুরসালীন (২৫) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রের পরীক্ষার হল থেকে তাকে আটক করা হয়। ওই পরীক্ষার্থী ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সুরানপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রামকৃষ্ট বর্মণ জানান, পরীক্ষা শুরুর পাঁচ মিনিট পর থেকেই ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার মাথায় দেখা যায় পরচুলা (নকল চুল) লাগানো। তিনি পরচুলার ভেতর লুকিয়ে কানে হেডফোন দিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় তার দেহ তল্লাশি করে অন্তর্বাসে লুকিয়ে রাখা একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি জানান, ওই পরীক্ষার্থীর আবেদনপত্রে নাম ঠিকানা সঠিক থাকলেও ছবির মিল পাওয়া যায়নি। তাকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী