মাথায় পানি জমে যাওয়ায় চিকিৎসকরা কিছুটা চিন্তিত! খাদিজাকে আদালতে হাজির করতে সময় আবেদন


আলোচিত খাদিজা হত্যাচেষ্টা মামলায় খাদিজা বেগম নার্গিসকে সাক্ষ্য দেয়ার জন্য আগামী ৮ জানুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হচ্ছেন না।
সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চিকিৎসক ডা. সাঈদ শুক্রবার বিকালে যুগান্তরকে জানান, তার শারীরিক ও মানসিক অবস্থার দিকে চিন্তা করে আদালতে নিকট আরও এক মাসের সময়ের আবেদন জানানো হয়েছে।
তিনি জানান, খাদিজার চাচা আবদুল কুদ্দুসের মাধ্যমে এবং আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমানের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ১৫ ডিসেম্বর সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো খাদিজা হত্যাচেষ্টা মামলায় ভিকটিম খাদিজা বেগম নার্গিসকে আদালতে হাজির করার নির্দেশ দেন। তাকে আদালতে হাজিরের মাধ্যমে ভিকটিমের সাক্ষ্য নেয়ার কথা।
এর আগেও খাদিজাকে আদালতে হাজিরের নির্দেশ দিলে চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় তাকে হাজির করা হয়নি।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমানের বরাতে জানা গেছে, মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। আগামী ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য খাদিজাকে আদালতে হাজির করার কথা ছিল।
সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলার শিকার খাদিজাকে আগামী ৮ জানুয়ারি হেলিকপ্টারে করে আদালতে হাজিরের জন্য চেষ্টা করা হয়েছিল।
খাদিজা এখনো সাভারের পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন।
তার বাবা মাসুক মিয়া যুগান্তরকে জানান, সাক্ষ্য প্রদানে ৮ জানুয়ারি খাদিজাকে হাজিরের নির্দেশ রয়েছে আদালতের। এই নির্দেশের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেটের বিভাগীয় পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ খাদিজাকে দেখতে আসেন। তারা হেলিকপ্টারে করে খাদিজাকে আদালতে হাজির করবেন বলে জানিয়েছিলেন।
চিকিৎসক জানান, খাদিজাকে প্রতিদিন তিন ঘণ্টা করে থেরাপি দেয়া হয়, এ অবস্থায় তাকে আদালতে হাজির করা যাবে না। এ ছাড়াও সাক্ষ্য দেয়ার মতো যে মানসিকতা প্রয়োজন তা এখনো বিবেচনাধীন।
খাদিজার চাচা আবদুল কুদ্দুস বলেন, খাদিজা এখন সুস্থ। তবে হঠাৎ করে তার মাথায় পানি জমে যাওয়ায় চিকিৎসকরা কিছুটা চিন্তিত। সে বেশীক্ষণ কথা বলতেও পারেন না। একটুতেই হাঁপিয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













