বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাদারীপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগে নানার বিরুদ্ধে নাতনীর মামলা

ফুল চুরির খবর পৌছাতে গিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকায় কিশোরী নাতনীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে নানাকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই কিশোরী চলতি বছরের ধানুয়া ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী।

শনিবার সন্ধায় বালীগ্রামের বড়ধানুয়া গ্রাম থেকে অভিযুক্ত নানা শাহজাহান বেপারীকে-(৬০) আটক করে পুলিশ। এদিকে লম্পট নানার লোকজনেরা প্রথমে থানায় মামলা না করার জন্য বিভিন্ন হুমকি- ধামকি দেয়। এদিকে আজ রোববার সকালে সেই হুমকিকে উপেক্ষা করে অবশেষে নানার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে ডাসার থানায় মামলা দায়ের করেছে নাতনির পরিবার।

এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, বালীগ্রাম এলাকার বড়ধানুয়া গ্রামের বাচ্চু শরিফের কিশোরী-(১২) মেয়ের বাগানে লাগানো গাছ থেকে ফুল চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ফুল চুরির খবর পৌছাতে একই বাড়ির তার চাচাতো নানা শাহজাহান বেপারীর কাছে ওই কিশোরী যায়। এ সুযোগে ঘরের ভেতর একা পেয়ে শনিবার সন্ধায় লম্পট নানা শাহজাহান বেপারী মুখে গামছা বেঁধে জোরপূর্বক কিশোরীকে ধর্ষনের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে লম্পট নানা শাহজাহানকে আটক করে ডাসার থানা পুলিশের হাতে সোপার্দ করেন।

এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতার মাঝে চড়ম উত্তেজনা সৃষ্টি হয়। পরে গ্রাম্য মাতব্বরদের নিয়ে বিষয়টি ধামাচাঁপ দিতে থানায় মামলা না নেয়ার জন্য লম্পট নানা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এব্যাপারের কিশোরী নাতনী (১২) ডাসার থানায় এসে লম্পট নানা শাহজাহানের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে আজ রোববার সকালে একটি মামলা দায়ের করে। এ ঘটনায় লম্পট শাহজাহানের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন কর্মসুচি হাতে নিয়েছে কিশোরীর স্কুল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, ধর্ষন চেষ্টার অভিযোগে আটককৃত শাহজাহান বেপারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী