ধর্ষণের খবর প্রচারের পর ধর্ষিতার পরিবারকে হত্যার হুমকি
সিলেটের জাফলংয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা নিয়ে সময় সংবাদে খবর প্রচার হওয়ার পর ঐ মেয়েটির পরিবারের সদস্যদের ফোনে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্ত বখাটে।
বৃহস্পতিবার বিকেলে সময় সংবাদের কাছে এই অভিযোগ করেন নির্যাতিতার চাচা।
মামলা সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বখাটে সাইদুর রহমান জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছিলো মেয়েটিকে। জানাজানি হলে স্থানীয় সালিশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলে। এমনকি নির্যাতিতার পরিবারকে হত্যার হুমকি দিয়ে বাড়ি-ছাড়া করা হয়। তবে চলতি জেএসসি পরীক্ষায় অংশ নিতে মেয়েটি আবার এলাকায় ফিরে গেলে প্রভাবশালী বখাটে তাকে আবারও হত্যার হুমকি দেয়।
এরপর থেকে বন্ধ হয়ে যায় মেয়েটির পরীক্ষা দেয়া। সবশেষ, গত ২৭ অক্টোবর এ বিষয়ে আদালতে একটি মামলা করে নির্যাতিতার পরিবার। আর ঘটনাটি সময় সংবাদে প্রচার হওয়ার পর আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন নির্যাতিতার চাচা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













