মায়ের অবৈধ সম্পর্ক : প্রাণ গেল দুই মেয়ের!


বীরভূমের মহম্মদবাজারে দুই বোনকে গলা কেটে খুনের ঘটনায় নিহতদের মাকে আটক করল পুলিশ৷ সঙ্গে আটক করা হয়েছে এক গুরুমা ও এক যুবককে৷ মায়ের একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে যাওয়ার কারণেই মেয়েদের মরতে হল বলে অনুমান পুলিশের৷ মায়ের মোবাইলের কল লিস্ট এবং আটক যুবক ও গুরুমাকে জেরা করেই এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছে পুলিশ৷ খুনের অভিযোগে মাকে গ্রেফতার করারও ইঙ্গিত মিলেছে৷
শনিবার সকালে ঘটনার তদন্তে যায় সিআইডির একটি দল৷ তবে তদন্তের স্বার্থে এখনই কোনও মন্তব্য করতে চাইছে না পুলিশ৷ প্রথম থেকেই এই জোড়া খুনের ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করে৷ মহম্মদবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন বাড়ি থেকে সুস্মিতা ও পুষ্পিতার দেহ উদ্ধার হওয়ার পর তাদের মা অপর্ণা সাধুর বয়ান ঘিরে ধন্দ দেখা দিয়েছিল৷
বৃহস্পতিবার রাতে যখন দুই মেয়ে খুন হয় তখন অপর্ণাদেবী বাড়ি থেকে আট কিলোমিটার দূরে কুমোরপুরে এক মন্দিরে গিয়েছিলেন বলে পুলিশকে শুক্রবারের জেরায় জানান৷ পাশাপাশি তিনি বলেন, ওই দূরত্ব তিনি পায়ে হেঁটে যাতায়াত করেন৷ কিন্তু তদন্তে উঠে আসে বিকেল পাঁচটায় বাড়ি থেকে বের হন তিনি৷ সাড়ে ছ’টার মধ্যে আবার ফিরেও আসেন৷ প্রশ্ন ওঠে, দেড় ঘণ্টার মধ্যে পায়ে হেঁটে আট কিলোমিটার পথ তিনি যাতায়াত করলেন কীভাবে?
শনিবার তদন্তে উঠে আসা তথ্য সেই ধন্দকে আরও খানিকটা উসকে দিল৷ পুলিশের জালে আটক হওয়া চণ্ডী লাহার সঙ্গে অপর্ণাদেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে মনে করছে পুলিশ৷ আর সেই সম্পর্কের কথা জেনে গিয়েছিল বড় মেয়ে৷ অনুমান, সেই কারণেই পরিকল্পনা করে বড় মেয়ে সুস্মিতাকে দুনিয়া থেকে সরানোর পরিকল্পনা করেন মা৷ কিন্তু ঘটনাক্রমে ছোট মেয়ে পুষ্পিতা ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে দিদির খুনিদের মুখোমুখি পড়ে যায়৷ প্রমাণ লোপাট করতে গিয়ে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়৷
অন্যদিকে সবিতা মাহারা নামে যে গুরুমাকে পুলিশ আটক করেছে, তার কাছ থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে৷ পুলিশের জেরার মুখে সবিতাদেবী চণ্ডী লাহার সঙ্গে অপর্ণা সাধুর সম্পর্কের কথা স্বীকারও করেছে বলে সূত্রের খবর৷ পাশাপাশি যে মন্দিরে ঘটনার দিন অপর্ণাদেবী গিয়েছিলেন, সেই মন্দিরেই চণ্ডী লাহার সঙ্গে তিনি দেখা করতেন বলে পুলিশ সূত্রে খবর৷ দুই মেয়েকে নিয়ে মা অপর্ণাদেবী বাসস্ট্যান্ড লাগোয়া বাড়িতেই দীর্ঘদিন ধরে রয়েছেন৷ বাবা ধ্রূব সাধু রেলের কর্মী৷ মধ্যপ্রদেশের রৌরকেলায় তিনি কর্মরত৷ সুত্র-সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













