মায়ের ঘাতক গ্রেফতার


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাকে নলকূপের হাতল দিয়ে পিটয়ে হত্যার জন্য অভিযুক্ত ছেলে বেলাল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বলদিয়া ইউনিয়নের শাহীবাজারের বাহার আলীর ছেলে বেলাল হোসেন একজন মাদকাসক্ত।
বুধবার সন্ধ্যায় সে নেশা করে বাড়িতে মাতলামি শুরু করলে মা বুলবুলি বেগম (৪২) ও ফুফু হাজেরা বেওয়া (৫০) তাকে বাধা দেয়।
এতে উত্তেজিত হয়ে বেলাল নলকূপের হাতল দিয়ে প্রথমে মাকে আঘাত কররে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ সময় বুলবুলিকে রক্ষায় এগিয়ে আসা ফুফুকেও পিটিয়ে আহত করে বেলাল। পরে বাড়ি থেকে পালিয়ে যায় সে।
গুরুতর আহত ফুফু হাজেরা ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কচাকাটা থানার ওসি জাকির-উল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













