বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের সামনে নিজের ২ মেয়েকে ধর্ষণ করল বাবা

নিজের দুই মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে গেছে বাবা। এটা জানা সত্ত্বেও যে, সে এইডস-এ আক্রান্ত। এজন্য নিয়মিত ওষুধও খেত সে। তার চেয়েও হাড়শীতল করা বিষয় হলো, এই গোটা ঘটনা সম্পর্কেই অবগত ছিলেন ধর্ষিতা দুই মেয়ের মা। কিন্তু, পরিবারের সম্ভ্রম নষ্ট হবে ভেবে, তিনি কখনও এ বিষয়ে মুখ খোলেননি।

ভারতের কান্দিভালি নিবাসী ৪০ বছর বয়সি কাঠমিস্ত্রিকে গত সপ্তাহেই গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, পাঁচ সন্তানের সেই পিতা প্রতিনিয়ত ধর্ষণ করত তার দুই মেয়েকে। তাদের মধ্যে একজনের বয়স ১২, আর একজনের ২১।

ভারতের চারকোপ থানার পুলিশ যখন মেডিক্যাল চেক-আপের জন্য ধৃতকে শতাব্দী হাসপাতালে নিয়ে যায়, তখন ডাক্তাররা জানান, ওই ব্যক্তি এইডস-এর রোগী। এক বছর আগে থেকেই সে এজন্য ওষুধ খাওয়াও শুরু করেছে। বিষয়টা নিজেই স্বীকার করেছে ধৃত বাবাও। নিজে এইডস-এর রোগী এটা জানার পরও, মেয়েদের নির্যাতন থেকে মুক্তি দেয়নি সে।

বাবার এই কীর্তির কথা মাকে জানিয়েছিল বড় মেয়ে। ২০০৫ সালে, যখন সে প্রথমবার বাবার লালসার স্বীকার হয়। তখন তার বয়স ছিল ১১। তখনই সে মাকে জানিয়েছিল বাবার ভয়াবহ রূপটা। কিন্তু, পরিবারের মুখে কালি পড়বে ভেবে বিষয়টা চেপে যাওয়ার চেষ্টা করেন মা। মেয়েকেও চুপ থাকতে বলেন। নিজে যন্ত্রণার কথা মুখ বুজে সহ্য করলেও, বড় মেয়ে যখন জানতে পারে, বাবার নতুন টার্গেট তার ১২ বছরের ছোট বোন, তখন সে আর চুপ থাকতে পারেনি। ছোট বোন ঘটনাটা জানানোর পর, চলতি মাসের ২ তারিখ প্রতিবেশীদের সাহায্য নিয়ে পুলিশ অভিযোগ দায়ের করে বড়বোন।

অভিযুক্ত বাবাকে গ্রেফতারের পর ভাই-বোনেদের তাদের মায়ের কাছ থেকে সরিয়ে পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে। ধৃতকে আট তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। খবর- ওয়েবসাইড

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী