মিটফোর্ড হাসপাতালে ভুয়া ডাক্তার আটক


পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে আবদুল করিম (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে সেখানকার দায়িত্বরত আনসার সদস্যরা। শুক্রবার ভোরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারের অনুপস্থিতিতে মেডিসিন ওয়ার্ডে ঢুকে পড়ে ওই দুস্কৃতিকারী।
এসময় তার আচরণ সন্দেহজনক মনে হলে থানা আনসার-ভিডিপি কর্মকর্তা মহসিন ভূঁইয়া, হাসপাতালের আনসার ক্যাম্পের পিসি আরিফুর রহমান ও এপিসি এরশাদুল হক তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার কাছে থাকা তিনটি আইডি কার্ড, মিটফোর্ড হাসপাতালের একটি সিল-প্যাড, দুটি মোবাইল ও একটি রেকর্ডার, জনতা ও পূবালী ব্যাংকের চেক বই, ডেবিট কার্ড, প্যাথলজি পরীক্ষার একটি বই এবং ভিজিটিং কার্ড রাখার দুটি বই জব্দ করা হয়েছে।
হাসপাতালের আনসার ক্যাম্পের পিসি আরিফুর রহমান জানান, মেডিসিন ওয়ার্ডে ওই ভুয়া ডাক্তার ঢুকে পড়লে তার গতিবিধি দেখে সেখানে দায়িত্বরত আনসার সদস্য হামিদুল ইসলামের সন্দেহ হয়। হামিদুল তার কাছে পরিচয়পত্র দেখতে চাইলে একটি বানানো নিজের তৈরি করা আইডি কার্ড বের করে দেখায় করিম। পরবর্তীতে ঘটনাস্থলে সিনিয়র ডাক্তাররা উপস্থিত হয়ে বিষয়টি জানতে পারলে ধরা পড়ে যায় ওই ব্যক্তি। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, তিনি ডাক্তার পরিচয় দিয়ে হাসপাতালের ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করতো। পরীক্ষা-নিরীক্ষা ও ভাল ওষুধ দেওয়ার নাম করে প্রেসক্রিপসন পরিবর্তন করে দিতো। এমনকি রোগীদের অন্যত্র বাগিয়ে নিয়ে যেত।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













