শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিষ্টি কুমড়ার ভিতরে আগ্নেয়াস্ত্র ও গুলি, আটক ১

রাজশাহীর চারঘাটে মিষ্টি কুমড়ার ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ ইমান আলী নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের দাবি, ইমান আলী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

শুক্রবার গভীর রাতে চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলা পুলিশি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়েছে।

ইমান আলী উপজেলার চামটা গ্রামের মৃত-মোহর আলীর ছেলে।

মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলায় নিয়মিত পুলিশি চেক চলছিল। রাত ২ টার দিকে মোটরসাইকেল নিয়ে ইমান আলী শিশুতলা পুলিশি চেক পোস্টের কাছ দিয়ে যাচ্ছিল। এসময় পুলিশ মোটরসাইকেল থামিয়ে তার কাছে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালায়।

পরে ওই ব্যগের মুগ ডালের মধ্যে মিষ্টি কুমড়ার ভিতর থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় দুটি ম্যাগাজিন, দুটি মুর্তি ও বন্ধুকের ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।

এসময় ইমান আলীর দেহ তল্লাশি করে তার কোমরে থাকা কস্টেপ দিয়ে পেঁচানো একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ইমান আলীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

ওসি আরও জানান, ইমান আলী তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে চারঘাট, পুঠিয়া, আশুলিয়া,কালিহাতি ও নাটোরের বড়াইগ্রাম থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত