মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা
মুক্তিপণ না পেয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাফসা আক্তার রূপা (৫) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।
আড়াইহাজার উপজেলার গিরদা এলাকা থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশেররাস্তার খাদ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় গিরদার নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্রী রূপা। সে মালয়েশিয়া প্রবাসী হযরত আলীরমেয়ে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির সামনে থেকে রূপা নিখোঁজ হয়। বিকেল ৪টার দিকে রূপার পরিবারের কাছে মোবাইল ফোনে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনা পুলিশকে জানায় রূপার পরিবার। পুলিশ তাকে উদ্ধারে অভিযানও শুরু করে। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের রাস্তার খাদ থেকে রূপার লাশ উদ্ধার করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













