রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে বসেছিলাম: প্রধানমন্ত্রী

পঁচাত্তরের পর স্বাধীনতার ইতিহাস বদলে দেয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তখন মুক্তিযুদ্ধের কথা বলা যেত না। একসময় মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে বসেছিলাম।’

বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের পর স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র বন্ধ থাকেনি। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর বদলে ফেলতে লাগল ইতিহাস। তখন আর পাকিস্তানি হানাদার বলা হতো না। বলা হতো হানাদার। কারা হানাদার। বলার সুযোগ ছিল না। স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী-উপদেষ্টা বানানো হলো।

কোনো জাতি ইতিহাস ভুলে গেলে সেই জাতি সামনে এগোতে পারে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে, স্বাধীনতাবিরোধীদের নিয়ে মুখ ফুটে কিছু বলা যেত না। এমন দিন ছিল আমরা জয় বাংলা স্লোগান দিতে পারতাম না। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে পারতাম না। মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যেতে বসেছিলাম।’

প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘সত্যিকার কেউ যদি স্বাধীনতা এনে থাকে, তারা কি যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসাতে পারে? কেউ স্বাধীনতায় ভূমিকা রেখে থাকলে তারা কি পাকিস্তানের প্রতিনিধি হয়ে যারা জাতিসংঘে অভিযোগ নিয়ে গেছে তাদের ক্ষমতার অংশ করতে পারে?’

যুদ্ধাপরাধীদের গাড়িতে যারা পতাকা তুলে দিয়েছে তারাও সমান অপরাধী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, তাদেরও বিচার হতে হবে। আজ সময় এসেছে তাদের বিচার করার।’

প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ