মুক্তিযোদ্ধা কোটার শূন্য পদ পাবেন মেধাবীরা


সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকায় শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদগুলো পূরণ করা হবে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, সরকারি কর্মকমিশনের (পিএসসি) নানা প্রতিযোগিতামূলক পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায় না। পদ শূন্য থাকে। ফলে যোগ্য প্রার্থীর অভাবে ওই পদগুলো আর পূরণ হয় না। ওই অপূরণ থাকা পদগুলো মেধাতালিকায় শীর্ষে থাকা সাধারণ প্রার্থীদের মধ্য থেকে পূরণ করা হবে। মন্ত্রিসভা আজকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













