রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিম পরিচয় জানতে পেরে বিমান থেকে নামিয়ে দিল পাইলট

ফ্লাইটের নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের একটি বিমান থেকে এক মুসলিম পরিবারকে নামিয়ে দিয়েছে পাইলট। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, ইমান-এমি সাদ সিবলি নামের এক নারী ও স্বামীসহ ৩ বাচ্চাকে শিকাগো বিমানবন্দর থেকে নামিয়ে দেওয়া হয়। তারা ওয়াশিংটন থেকে শিকাগো যেতে চেয়েছিলেন। পাইলট তাদের নেমে যেতে বললে সাদ সিবলি বলেন, এটি পক্ষপাতমূলক সিদ্ধান্ত। জবাবে পাইলট বলেন, ‘এটা ফ্লাইটের নিরাপত্তার বিষয়।’ তবে বিস্তারিত কিছুই জানাননি তিনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে আমেরিকান ইসলামিক রিলেশন সেন্টার যুক্তরাষ্ট্র এয়ারলাইনসকে পরিবারটির পক্ষ থেকে একটি চিঠি দেয়। যে সব কর্মী এই কাজে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয় চিঠিতে।

শিকাগোর মুসলিম অধিকার সংস্থা সিএআইআর-এর নির্বাহী পরিচালক আহমেদ রেহাব এক বিবৃতিতে জানান, ‘নিরাপত্তার অজুহাতে অযৌক্তিক ইস্যুতে মুসলিম যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় আমরা বেশ বিরক্ত। নিরাপত্তা মানে যাত্রীদের নিরাপদ রাখা। কাউকে হয়রানি বা অপমান করা নয়।’

সিবলি তার ফেসবুকে লিখেন, ‘আমাকে ও আমার পরিবারকে কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র চেহারা দেখে, অপমান করে বের করে দেওয়ায় তোমাদের লজ্জা হওয়া উচিৎ ইউনাইটেড এয়ারলাইনস।’ বিমান কোম্পানি অবশ্য তাদের এমন ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। পরবর্তীতে তাদের জন্য অন্য একটি ফ্লাইটের ব্যবস্থাও করেন তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প