শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসার মা, ভাই ও বোনকে ডিএনএ টেস্টের জন্য সিলেট নেওয়া হচ্ছে

নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসার মা, ভাই ও বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিলেটের আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করেছে কাউন্টার টেররিজম ইউনিটসহ ও আইন-শৃঙ্খলা বাহিনী। আর তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিষয়টি সরাসরি স্বীকার করতে চান নি রাজশাহী জেলা পুলিশে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। কিন্তু সূত্রগুলো বলছে, যে কোনো সময় তাদের ঢাকা হয়ে সিলেট নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে জঙ্গি মুসার ডিএনএ মিলিয়ে দেখা হবে।

এই উদ্দেশে বুধবার রাতে মুসার মা সুফিয়া বেগম, ভাই আবদুল খালেক ওরফে খায়রুল ও কামরুন নাহার বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের সদস্যদের নেওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা সাংবাদিকদের কাছে বিষয়টি সরাসরি স্বীকার করেন নি।

এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটে নিহত ব্যক্তি জঙ্গি মুসা কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারের সহযোগিতা নেওয়া হচ্ছে।

এদিকে, রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়েনের বজ্রকোলা গ্রাম থেকে সন্ধ্যার পর মুসার মা, ভাই ও বোনকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনিও শুনেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর কোন ইউনিট নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তা জানা নেই। সকাল হলে খোঁজ নিয়ে জানতে পারলে বিস্তারিত বলবেন বলে জানান বাগমারা থানার ওসি।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত