মৃত ঘোষণার ২ ঘণ্টা পর কেঁদে উঠল নবজাতক!
মৃত ঘোষণার ২ ঘণ্টা পর কেঁদে উঠল এক সদ্যোজাত নবজাতক শিশু। দায়িত্ব অবহেলার এ ঘটনাটি ঘটেছে মিরসরাইয়ের বারইয়ারহাট জেনারেল হাসপাতালে।
জানা যায়, জনৈক একজনের স্ত্রীর আজ শুক্রবার প্রসব বেদনা উঠে। তড়িঘড়ি করে তারা চিকিৎসার জন্য ওই হাসপাতালে নিয়ে যায়। রোগীর উপস্থিতির পর ডাক্তার নাছিমা রোগীর সিজার অপারেশন করে একটি মেয়ে সন্তান প্রসব করায়। সন্তান প্রসবের পর চিকিৎসক জানান বাচ্চাটি মৃত। এরপর রোগীর অভিভাবকগণ সদ্যোজাত নবজাতকের দাফন কাফনের প্রস্তুতি নিতে থাকে। ইতোমধ্যে অযত্ন আর অবহেলায় সদ্যোজাত নবজাতকটি দুই ঘণ্টা অপারেশন রুমে পরে থাকে।
২ ঘণ্টা পর নবজাতকের অভিভাবকগণ যখন বাচ্চাটিকে নিতে যায় তখন সে হঠাৎ করে কেঁদে উঠে। এরপর হাসপাতাল জুড়ে শুরু হয় হট্টগোল। অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাদের ঘোষণা দেওয়া সদ্যোজাত মৃত নবজাতককে পূণরায় চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) হাসপাতাল কতৃপক্ষ রোগীর পরিবারের সাথে আপোশ করার চেষ্টা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













