মৃত ব্যক্তির নামে চাল তোলায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা


গাজীপুরের কালিয়াকৈরে মৃত ব্যক্তিদের নামে হতদরিদ্রের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল উত্তোলন করে বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীর নামে মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লা ও তার সহযোগী কেএম ইব্রাহিম খালেদের নামে গত ২৮ ডিসেম্বর স্থানীয় গোসাত্রা গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার বাদী মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মো. আলাউদ্দিন মোল্লাসহ অভিযুক্তরা ওই ইউনিয়নের তালিকায় শতাধিক মৃত ব্যক্তির নাম দেখিয়ে তার নিজের লোক দিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল উত্তোলন করে কালোবাজারে অধিক দামে বিক্রি করে আত্মসাৎ করেছেন। জনস্বার্থে তিনি ওই মামলা করেছেন।
কালিয়াকৈর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ ঘটনায় ২৮ ডিসেম্বর মোজাম্মেল হক বাদী হয়ে চেয়ারম্যানসহ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। এ ঘটনায় কেউ আটক বা গ্রেফতার করা হয়নি।
চেয়ারম্যান আলাউদ্দিন জানান, ২০১১ সালে হতদরিদ্রের লিস্ট তৈরি করা হয়। ওই লিস্ট অনুযায়ী উপজেলা খাদ্য অফিস থেকে কার্ড তৈরি করা হয়েছে। আমরা ওই কার্ড মোতাবেক চাল বিতরণ করেছি। কয়েকজন কার্ডধারী সুবিধাভোগী মারা গেলেও তাদের পরিবারের সদস্যরা তাদের পক্ষে চাল উত্তোলন করেছেন। তাদের নামে আনা চাল তুলে বিক্রি বা আত্মসাতের অভিযোগ সঠিক নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













