মেজর জেনারেলসহ ৫ জন নিয়ে থাই সেনা হেলিকপ্টার নিখোঁজ


থাইল্যান্ডে এক মেজর জেনারেলসহ পাঁচ আরোহীবাহী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এটির খোঁজে তৎপরতা শুরু করেছে সশস্ত্র বাহিনী।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার পর থেকে ইউএইচ-৭২ হেলিকপ্টারটি রাডারের আওতার বাইরে চলে যায়। তার ৩০ মিনিট আগে উড্ডয়ন করে হেলিকপ্টারটি।
মায়ানমার সীমান্তের পাই জেলায় বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে ফিতসানুলোকের ঘাঁটিতে ফিরছিলো প্লেনটি।
সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল সোমসাক নিনবানজার্দকুন সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি এখনও নিখোঁজ। এতে সেনাবাহিনীর ৪র্থ ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল নোপ্পোরন রুয়ানচনও রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













