শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়ের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে মারধর

কলকাতার হাওড়ায় দীপাবলির দিন মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর করেছে দুর্বৃত্তরা। দিনে দুপুরে দোকানে ঢুকে রিভলবার দেখিয়ে মারধর, ভাঙচুর, অবাধে লুঠপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তরা এখন পলাতক। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার সকাল ১১টায় গোলাবাড়ি থানার জেলিয়া পাড়া লেনে নিজেদের বৈদ্যুতিক আসবাবের দোকানে বসেছিলেন এক কলেজ ছাত্রী। ওই কলেজ ছাত্রীর দাবি, বাবা বাইরে থাকায় সেই সময় দোকানে বসেছিলেন তিনি। আচমকাই সেখানে আসে অশ্বিনী মিশ্র ও দীপক নামে স্থানীয় ২ যুবক। দোকানের সামনে দাঁড়িয়ে তাকে উত্যক্ত করতে শুরু করেন তারা। ঘণ্টাখানেক পরে বাবা ফিরে এলে তাকে ঘটনাটি জানান ওই ছাত্রী ।

অশ্বিনী মিশ্রর বাবাকে ডেকে নালিশ জানান ভুক্তভোগীর বাবা। কিন্তু দুপুরের ঘটনা অন্য দিকে মোড় নেয়। অভিযোগকারিণীর বাবার দাবি, দুপুর আড়াইটার দিকে দোকানে ফিরে আসার পরই সেখানে হাজির হয় ৭-৮ জনের একটি দল। রিভলবার নিয়ে সোজা দোকানে ঢুকে পড়ে তারা। বেধড়ক মারধর করা হয় তাকে। দোকানে ভাঙচুর চালানো হয়। এরপর ক্যাশ বাক্স থেকে জোর করে প্রায় ৫০ হাজার টাকা লুঠ করে পালিয়ে যায় অভিযুক্তরা।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর হামলার শিকার ব্যক্তি গোলাবাড়ি থানায় গিয়ে অশ্বিনী মিশ্র, দীপক সহ বাকি যুবকদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে গোলাবাড়ি থানার পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী