মেলায় পানিয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দুই কিশোরীকে গণধর্ষণ: অতঃপর
জামালপুরে মেলায় গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১২ ও ১৩ বছরের দুই কিশোরী। এ ঘটনায় এক ধর্ষককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
জানা যায়, সোমবার বিকেলে ওই দুই কিশোরীকে মেলায় কোমল পানিয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে অপহরণ করা হয়। জামালপুর সদরের ঝাউলা গোপালপুরে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই দুই কিশোরী ও ধর্ষক রেজাউলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে গ্রামবাসী।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া ও অন্য ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে লাহিড়ীকান্দা বাজারে মেলা দেখতে যায় ওই দুই কিশোরী। মেলায় চরকিতে চড়ে দুই কিশোরী অসুস্থ বোধ করছিল। এ সময় কয়েকজন যুবক দুই কিশোরীকে নেশার ট্যাবলেট মেশানো কোমল পানীয় খাইয়ে তাদের অচেতন করে অটোরিকশায় তুলে অপহরণ করে।গভীর রাতে নান্দিনা এলাকার একটি ধানক্ষেতে দুই কিশোরীকে গণধর্ষণ করে পালিয়ে যাবার সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে রেজাউল নামে এক ধর্ষককে আটক করে গণধোলাই দেয়।
জামালপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন জানিয়েছেন,ধর্ষিতা দুই কিশোরীর চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার পর তাদরে রিপোর্ট দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন













