রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মেয়েকে একা স্কুলে পাঠানো ছিল সবচেয়ে বড় ভুল’

ভারতের রাজধানী দিল্লিতে স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার পর কিশোরীর বাবা বলেছেন, মেয়েকে একা স্কুলে পাঠানো ছিল তার সবচেয়ে বড় ভুল। আর এ ভুল সারা জীবন তাকে তাড়া করবে।

বৃহস্পতিবার দিল্লির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে ছয়জনের দ্বারা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই কিশোরী।
পুলিশ বলেছে, এ ছয়জন ধর্ষণকারী মেয়েটিকে রাস্তা থেকে তুলে একটি নিরিবিলি স্থানে নিয়ে যায়। সেখানে রাস্তার পাশে পার্ক করে গাড়ির ভেতরে ধর্ষণ করে। ঘটনার প্রত্যক্ষ্যদর্শী একজন সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার ও পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হচ্ছেন- রাহুল (১৯), সুরাজ (১৯), সন্দীপ (২১), রামেশ (২৭) চঞ্চল (২০) এবং আমসান (২৩)। ধর্ষণের শিকার মেয়েটি জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে রুহুল তার প্রতিবেশী ও পরিচিত, তবে বাকীদের সে চেনে না। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে মেয়েটি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রুহুল গাড়ি থামিয়ে তার গাড়িতে উঠতে বলে। কিন্তু মেয়েটি না উঠায় গাড়ির ভেতর থেকে পাঁচজন নেমে তাকে জোর করে তুলে নিয়ে যায়। প্রায় একঘন্টা পর তারা দিচাও গ্রামে গিয়ে গাড়ি পার্ক করে এবং গাড়ির ভেতরেই তাকে ধর্ষণ করে।’

তিনি আরো বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের হাতেনাতে আটক করে। এ সময় তারা ওই স্থান থেকে চলে যেতে উদ্যত হয়েছিল। পুলিশ আসার আগেই আমান সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। মেয়েটির পরিবারের পক্ষ থেকে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এটিকে ধর্ষণ বলে নিশ্চিত করেছে ডাক্তাররা।’

মেয়েটি পুলিশকে জানায়, তারা তাকে পালাক্রমে ধর্ষণ করেছে। এসময় পুলিশকে কিছু বললে তার ছোট ভাইকে মেরে ফেলার হুমকিও দেয় ধর্ষণকারীরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী