শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোবাইলে প্রেমের ফাঁদঃ বেড়াতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

প্রতিকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কলেজছাত্রী সুরভী আকতারকে মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে যমুনার দুর্গম চরে বেড়াতে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। ওই ছাত্রীর কথিত প্রেমিক মাসুদ রানা ওরফে সাগর (২৫) ও তাঁর পাঁচ বন্ধু এ ঘটনা ঘটান।

মাসুদ রানা ও তাঁর এক বন্ধু মামুন আহমেদ (১৯) এ হত্যার বর্ণনা দিয়ে গত সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দিন সন্ধ্যায় বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবু রায়হানের আদালতে তাঁরা ওই জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে আজ মঙ্গলবার তাঁদের আরেক সহযোগী সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা গ্রামের পিকআপ ভ্যানচালক সাইদুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত রোববার সুরভী আকতারের সঙ্গে মুঠোফোনে কথোপকথনের সূত্র ধরে সারিয়াকান্দি থানার পুলিশ ঢাকা থেকে কথিত প্রেমিক মাসুদ ও তাঁর বন্ধু মামুনকে গ্রেপ্তার করে। মাসুদ বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের বাসিন্দা। মামুন একই উপজেলার হটিয়ারপাড়া গ্রামের বাসিন্দা। দুজনই পেশায় রাজমিস্ত্রি।

বগুড়ার গাবতলী উপজেলার তরনীহাট ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সুরভী আকতার ৪ জানুয়ারি কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সুরভী সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের সোনাপুর গ্রামের দিনমজুর সুরুত জামানের মেয়ে। নিখোঁজের দুই দিন পর সুরুত জামান সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১০ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল দক্ষিণ ধারাবর্ষা এলাকার একটি ঝাউবন থেকে সুরভীর লাশ উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ওয়াহেদুজ্জামান বলেন, সুরভীর খুন হওয়ার আগে কয়েক মাসের কথোপকথনের রেকর্ড সংগ্রহ করা হয়। এর ভিত্তিতে মাসুদ রানার খোঁজখবর করা হয়। খোঁজ নিয়ে দেখা যায়, লাশ উদ্ধারের পরের দিন থেকেই গা ঢাকা দিয়েছেন মাসুদ। পরে ঢাকা থেকে প্রথমে মাসুদ রানা এবং তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মামুন আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরও যে তিনজন ঘটনার সঙ্গে জড়িত বলে তাঁরা জবানবন্দিতে জানিয়েছেন, তাঁরা হলেন গাবতলী উপজেলার সোনামুয়া গ্রামের সিএনজিচালক আবদুল হান্নান (৩০), ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের কালু মিয়া (৩৫) ও রেজাউল করিম (২৮)।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জবানবন্দিতে মাসুদ রানা আদালতকে জানিয়েছেন, সিএনজিচালক আবদুল হান্নান তাঁর পূর্বপরিচিত। তাঁর কাছ থেকেই মাসুদ সুরভীর মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। এরপর মুঠোফোনে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস ধরে মুঠোফোনে কথোপকথনের একপর্যায়ে ৪ জানুয়ারি সকালে চরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সুরভীকে ধুনটের গোসাইবাড়ি আসতে বলেন মাসুদ। আবদুল হান্নান তাঁর সিএনজিতে সুরভীকে সেখানে পৌঁছে দেন। এরপর আওলাকান্দি ঘাট থেকে যমুনা নদী পাড়ি দিয়ে সুরভীকে নিয়ে মাসুদ বোহাইল চরে পৌঁছান। সারা দিন চরে সময় কাটানোর পর সন্ধ্যা ঘনিয়ে এলে বাড়ি ফেরার তাগাদা দেন সুরভী। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী মাসুদ রানা এবং তাঁর পাঁচ বন্ধু মিলে সুরভীকে চরের একটি ঢোলকলমির ঝাউবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। সুরভী চিৎকার করেন এবং একপর্যায়ে পুলিশকে ঘটনাটি বলে দেওয়ার হুমকি দেন। তখন হান্নান, কালু ও রেজাউল সুরভীর গলাটিপে ধরেন। মাসুদ ও মামুন কোমর এবং হাত, আর সাইদুর পা চেপে ধরেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ ফেলে তাঁরা পালিয়ে যান। প্রথম আলো

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

  • হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
  • সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
  • হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
  • ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জাফর আহাম্মেদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত