‘ম্যাড ডগ’ ম্যাটিস হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী


যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন মেরিন কর্পসের অবসরপ্রাপ্ত জেনারেল জেমস ম্যাটিস।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
‘ম্যাড ডগ’ হিসেবে পরিচিত ম্যাটিস তাঁর কাটখোট্টা কথাবার্তার জন্য সুপরিচিত। ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের ময়দানের অভিজ্ঞতা আছে তাঁর।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাতিতে এক র্যালিতে ট্রাম্প বলেন, ‘আমরা ম্যাড ডগ ম্যাটিসকে আমাদের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছি।’
ওই সময় ট্রাম্প বলেন, আগামী সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
মার্কিন মেরিন কর্পসে ম্যাটিসকে অতি সম্মানের সঙ্গে দেখা হয়। ইরানের প্রতি অবিশ্বাসের জন্য তিনি আলোচিত।
এর আগে ট্রাম্প তাঁর প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ম্যাটিসকে বেছে নিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট ও সিএনএন। কিন্তু সে সময় ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার এক টুইটে বলেন, ‘প্রতিরক্ষামন্ত্রীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
ম্যাটিসকে ‘সত্যিকার জেনারেলদের জেনারেল’ বলে আখ্যা দেন ট্রাম্প। নিউইয়র্কের এই রিয়েল এস্টেট ব্যবসায়ী গত বছর বলেছিলেন, ‘আইসিসের (জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট) বিষয়ে জেনারেলদের চেয়ে বেশি জানি আমি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













