বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডলের বিরুদ্ধে পৌর এলাকার দক্ষিণ সাঁকোপাড়া মহল্লার এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সুনীল মন্ডল।

গত শুক্রবার নাচোল থানায় দাখিলকৃত অভিযোগসূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বান্ধবীকে নিয়ে ওই গৃহবধূ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করার জন্য অফিস চলাকালীন সময়ে সুনীল মন্ডলের নিকট যান। এসময় ওই কর্মকর্তা কাজের ব্যস্ততা দেখিয়ে তাদেরকে দীর্ঘ সময় অফিসে বসিয়ে রাখেন। এতে করে বিরক্ত হয়ে গৃহবধূর ওই বান্ধবী নিজ বাসায় চলে যান। পরে ওই গৃহবধূকে চা-বিস্কুট দিয়ে আপ্যায়ণ করা এবং খোশগল্পের মধ্য দিয়ে মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। গৃহবধূ অফিস থেকে বের হওয়ার সময় মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল কৌশলে ওই গৃহবধূর মোবাইল নম্বর নেন। এরপর থেকে মোবাইলে ওই নারীর সাথে একাধিকবার কথোপকথনের মধ্য দিয়ে সম্পর্ক গড়ে তোলেন এবং তার বাড়িতে দাওয়াত চেয়ে নেন ওই কর্মকর্তা।

এরপর গত ২৮ ডিসেম্বর স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার সময় গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে হাত ধরে কর্মমর্দন করার অজুহাতে শ্লীলতাহানির চেষ্টা করেন সুনীল মন্ডল। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে নাচোল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই নারীর আমন্ত্রণে তার বাড়িতে তিনি গিয়েছিলেন। ওই নারী তাকে কোটিপতির মেয়ে দাবি করে তাকে সেখানে ডেকেছিল। কিন্তু আসলেই সে দরিদ্র মেয়ে। তাই শ্লীলতাহানির অভিযোগ এনে এখন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মেয়েটি ভাল না এবং অভিযোগটি মিথ্যা বলেও দাবি করেন তিনি। তবে সংবাদটি না করার অনুরোধ করেন।

এ ঘটনায় নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নাচোল পৌর এলাকার দক্ষিণ সাঁকোপাড়ার এক গৃহবধূ এবং মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডলের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে দু’টি অভিযোগ পাওয়া গেছে। তবে মৎস্য কর্মকর্তার ওই নারীর বাড়িতে যাওয়া ঠিক হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ

নিজস্ব সংবাদদাতা: মাহমুদা আক্তার মজুমদার নামের জনৈক গৃহকর্তী নারী কুমিল্লাবিস্তারিত পড়ুন

উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি

স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ফেমডম সেশনের নামে নির্যাতনের অভিযোগে দুই নারী গ্রেপ্তার
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
  • ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে