ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ নারী গ্রেপ্তার


ময়মনসিংহে ইয়ারা ও হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার রাতে শহরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে আইরিন (৩০) নামে ওই নারীকে গ্রেপ্তার করে র্যাব ১৪-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির একটি দল।
র্যাব ১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বেগম শামীম আরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের রেলস্টেশন রোডের বাংলাদেশ ফুটওয়্যার-এর ফুটগার্ড সুজ নামক দোকানের সামনের ফুটপাথ থেকে আইরিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৯০টি ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন, ছয়টি মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইরিনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলাও করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













