‘যত লাশ, এখানে এত কফিনও নেই’


আফগানিস্তানের বালখ প্রদেশে তালেবান সন্ত্রাসীদের হামলায় নিহত ১৪০ আফগান সেনার লাশ বহনের জন্য কফিনের সংকট পড়ে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা।
বালখ প্রদেশ পরিষদের সদস্য ইব্রাহিম খাইরান্দিস রোববার বলেন, ‘আজ এখানে কফিনেরও ঘাটতি হয়েছে। যত লাশ রয়েছে, এখানে এত কফিনও নেই।’
অন্য কর্মকর্তারা জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা বেড়ে ২০০ ছাড়াতে পারে। বালখ প্রদেশে এই হামলায় আহত হন দেড় শতাধিক সেনা।
রোববার জাতীয় শোক পালন করেন আফগানরা। নিহত সেনাদের পরিবারের সদস্যরা মাতন করছে দুদিন ধরে।
শুধু ২০১৬ সালেই আফগানিস্তানের ৬ হাজার ৭০০ সেনা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। প্রায় ১৬ বছর আফগানিস্তানে যুদ্ধ চালানো যুক্তরাষ্ট্রেরও এত সেনা নিহত হয়নি।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













