যমজ দু’বোনকে বাঁশ দিয়ে পিটিয়েছে বখাটে যুবক


যমজ দুই বোনকে বাঁশ দিয়ে পিটিয়েছে বখাটে যুবকরা। বুধবার ঢাকার মিরপুরে চিড়িয়াখানা রোডে বিসিআইসি কলেজের কাছে এ ঘটনা ঘটে। দুই বোন স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাদেরকে মারধোর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিসিআইসি কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান জানান, তাঁর কলেজের সামনেই বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করছিল। বেলা ১১টার দিকে মেয়ে দুটি ওই পথ দিয়ে যাচ্ছিল। তখন তারাও বখাটেদের উত্ত্যক্তের শিকার হয়। দুই বোন এর প্রতিবাদ করে। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়। প্রথমে দুই বোনকে চড়-থাপড় মারে। পরে বাঁশ দিয়ে পেটায়। এতে দুজনই মারাত্মক আহত হয়।
আহতদের দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
মেয়েদের বাবা এ ব্যাপারে শাহ আলী থানায় একটি মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। আমাদের বেশ কয়েকটি দল অভিযুক্তদের আটক করার চেষ্টা করছে।’
আহত দুই বোন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায় বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













