যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪৫টি কামান কিনছে ভারত


মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৪৫টি কামান কিনছে ভারত। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।
বৃহস্পতিবার এই কামান কেনার সিদ্ধান্তের কথা নিশ্চিত করলেন তিনি। ১৯৮৭ তে বোফোর্স কেনার পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনীর জন্য কোনো অস্ত্র কেনা হচ্ছে। মূলত পাহাড়ি এলাকায় ব্যবহারের জন্য এগুলি কেনা হচ্ছে। পাকিস্তান ও চীন সীমান্তের পাহাড়ি এলাকাগুলিতে এগুলো মোতায়েন করা হবে ভারতীয় মিডিয়ায় বলা হয়েছে।
১৪৫টি আল্ট্রা লাইট হুইৎজার কামান কেনা হবে বলে জানা গিয়েছে। চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্যমূলত আনা হচ্ছে এগুলি। পাহাড়ি এলাকায় এগুলি ব্যবহারের উপযোগী। হেলিকপ্টার থেকেও ব্যবহার করা সম্ভব।
৭৫০ মিলিয়ন ডলারে এই কামান কিনবে ভারত। মাউন্টেন স্ট্রাইক কর্পসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিল। ১৪৫টির মধ্যে ২৫টি সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে। বাকিগুলি মহিন্দ্রা অ্যাসেম্বল করবে।
পাশাপাশি জব্বলপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডেও ১৫৫ মিলিমিটারের বন্দুক ধনুষের অর্ডার দেয়া হয়েছে। চলতি মাসে তিনটি ও সেপ্টেম্বরের মধ্যে আরও তিনটি বন্দুক দিতে বলা হয়েছে।
এরপর আরো ১৮টি অর্ডার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৯৮৭ সালের বফর্স কামান সরিয়ে তার জায়গায় নিয়ে আসা হয়ে এই আল্ট্রা লাইট হুইৎজার কামান। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ২৮০০ থেকে ৩০০০টি বন্দুক প্রয়োজন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













