মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যেভাবে উলঙ্গ করে পুড়িয়ে হত্যা করা হল ৪ নারীকে! দেখুন.. (ভিডিও সহ)

গ্রামে এক যুবক হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। গ্রামবাসীর সন্দেহ এই যুবকের অসুস্থতার জন্য দায়ী ওই গ্রামেরই চার নারী। তাদের ধারণা, ‘ডাইনিবিদ্যা’র মাধ্যমে তারাই ওই যুবকের হৃদয় গোপনে হরণ করেছেন। আর এই কুসংস্কার থেকে ওই চার নারীর উপরে চড়াও হয় গ্রামের লোকজন। টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে এসে সবার সামনে নগ্ন করা হয় তাদের। চলে মারধর। পরে পুড়িয়ে মেরে ফেলা হয়। এই বিভৎস, নারকীয় ঘটনাটি ঘটেছে পাপুয়া নিউ গিনির এঙ্গা প্রদেশের একটি গ্রামে। গত আগস্ট মাসে চোখের সামনে বর্বর এই ঘটনা ঘটলেও মুখ খোলেনি কেউ।

সম্প্রতি মোবাইল ফোনে ধারণ করা ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। আর তারপরেই হুলস্থুল পড়েছে বিশ্বে। বেশ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করেছে দ্য গার্ডিয়ান, মিরর, ডেইলি মেইল, ইনডিপেনডেন্টসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভিডিওটিতে দেখা যাচ্ছে, চারজন নারী বিবস্ত্র অবস্থায় মাটিতে পড়ে আছেন, হাত বাঁধা। আর তাদের ঘিরে আছেন একদল মানুষ। চলছে জেরা।

প্রশ্নের মুখে অসহায় নারীরা সব অভিযোগ অস্বীকার করছেন। তাদের ছেড়ে দেয়ার কাতর আবেদন জানাচ্ছেন জনতার কাছে। একজন বলছেন, ‘ওহ, আমি ৫ সন্তানের মা। আমার ছেলে… থামো।’ কিন্তু, সেই আবেদনে কান দিচ্ছেন না কেউই। উন্মত্ত পাশবিক উল্লাসে কেউ বলছে, ‘মারো। আরো মারো’ আর কেউ বলছে, ‘মেরো না, একেবারে পুড়িয়ে ফেল তাদের।’ পার্শ্ববর্তী ভারতের প্রত্যন্ত গ্রামেও অশিক্ষা ও কুসংস্কারে ডাইনি অভিযোগে মারধর, নির্যাতন, ঘরছাড়া করা, মেরে ফেলার খবর মাঝেমধ্যেই পাওয়া যায়। এবার এই ঘটনা পাপুয়া নিউ গিনিতে। কুসংস্কারের বশবর্তী হয়ে চার নারীকে বেঁধে নগ্ন করে পুড়িয়ে মারার ঘটনা ঘটল।

https://youtu.be/LhaChGe_zqs

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী