রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যে কোন সময় শুরু হতে পারে পরমাণু যুদ্ধ

বিশ্বে ভুলে পরমাণু যুদ্ধের আশংকা বাড়ছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘের নিরস্ত্রীকরণ গবেষণা সংক্রান্ত ইন্সটিটিউট বা ইউএনডিআর। স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর অতি নির্ভরতার কারণে পরমাণু দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা ব্যক্ত করেছে ইউএনডিআর।

এতে বলা হয়েছে, ড্রোন, কৃত্রিম উপগ্রহ, নেটওয়ার্ক এবং সেন্সর নিয়ে গড়ে উঠেছে বর্তমানের সামরিক যোগাযোগ ব্যবস্থা। এতে পারস্পারিক গোপন আদান-প্রদান ব্যবস্থা সক্রিয় আছে। ফলে ভুল বোঝাবুঝি কারণে মহাপ্রলয় ঘটে যেতে পারে।

১৯৮৩ সালে এ রকম একটি ঘটনা ঘটেছিল। সোভিয়েত পরমাণু সতর্কীকরণ ব্যবস্থা মার্কিন আগাম হামলার হুঁশিয়ারি উচ্চারণ করে। এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছোঁড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র মস্কোর দিকে ছুটে আসছে। এ ব্যবস্থার দায়িত্ব নিয়োজিত ছিলেন লে কর্নেল স্তেইনস্লেভ প্রেত্রভ।

তিনি সহজ যুক্তিতে বুঝতে পারেন যে হামলা হলে নিশ্চিত ভাবেই তার জবাব দেয়া হবে তাই মার্কিন হামলার আশংকা সত্য নয়। যান্ত্রিক গোলযোগের কারণে এমন আগাম হামলার হুঁশিয়ারি দেয়া হয়েছে বলে ধরে নেন তিনি। পরে তার এ ধারণ সত্য বলে প্রমাণিত হয়।

জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পরমাণু অস্ত্রভাণ্ডারের সঙ্গে জটিল যোগাযোগ ব্যবস্থা রয়েছে এতে ভুলে পরমাণু যুদ্ধ শুরুর আশংকা আরো বেড়েছে।

আমেরিকার যখন নিজ পরমাণু অস্ত্র কর্মসূচির ভবিষ্যৎ যাচাই করার কাজ শুরু করেছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে যখন গরম বাক্য বিনিময় চলছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প