মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

নড়াইলে যৌতুকের দাবিতে শাবানা নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। দগ্ধ শাবানাকে ৭ দিন পর আজ নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শাবানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী আনজানুর। এরই জের ধরে গত ১২ জানুয়ারি গৃহবধূ শাবানাকে ব্যাপক মারধর করা হয়।

এক পর্যায়ে তার হাত বেঁধে শরীরে আগুন ধরিয়ে দেয় বলে জানায় নির্যাতিতার স্বজনরা। এসময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে। খবর পেয়ে স্বজনরা শাবানাকে হাসপাতালে নিতে চাইলে শ্বশুর বাড়ির লোকজন রাজি হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পরে অবস্থার অবনতি হলে গতকাল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শাবানার শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা
  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগের এক নেতা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী