বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌতুকের বলি গৃহবধু তকমিনা, ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে

নবীগঞ্জে যৌতুকের বলির শিকার গৃহবধু তকমিনা বেগম স্বামীর নির্যাতনে ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খোলে ঢলে পড়ে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিহতের ভাবী জুহেনা বেগম নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের আব্দুল খালিকের মেয়ে তকমিনা বেগম’কে প্রায় ১০/১২ বছর পুর্বে বিয়ে দেয়া হয় একই উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর দেবপাড়া গ্রামের শওকত আলীর ছেলে সামছুল হকের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী ও তার পরিবারের লোকজন মারপিটসহ নানা জ্বালা, যন্ত্রনা ও নির্যাতন করে আসতো। একাধিক শালিস বৈঠকও হয়েছে।

গত ৩রা এপ্রিল সকালে যৌতুকের টাকার জন্যে স্বামী ও তার পরিবার কর্তৃক নির্যাতনের খবর পেয়ে তকমিনা বেগমের পরিবারের লোকজন স্থানীয় লোকজনের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করেন। সিলেট মেডিকেলে চিকিৎসাধীন থাকা অবস্থার তকমিনার ভাই সাবলাল মিয়ার স্ত্রী জুহেলা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য ওসি এসএম আতাউর রহমান গোপলার বাজার ফাড়ি পুলিশকে দায়িত্ব দেন। পুলিশ শুক্রবার সকালে মামলাটি তদন্ত করেন। এরই মধ্যে শনিবার সকালে তকমিনা বেগমের মৃত্যুর খবর পৌছে। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩ সন্তানের জননী গৃহবধু তকমিনা বেগম চলে গেলেন না ফেরার দেশে। খবর পেয়ে পুরো কায়স্থগ্রামসহ আশপাশ এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে কান্নার রুল। এলাকাবাসী জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এদিকে নিহত তকমিনা বেগমের মৃতদেহ সিলেট ওসমানী হাসপাতালে ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি কায়স্থগ্রামে আসার পর সন্ধারয় দাফন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
  • জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
  • কুমিল্লায় মাহমুদা আক্তার মজুমদার অপহৃত: পরিবারের উদ্বেগ
  • উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
  • সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
  • রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
  • ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ
  • প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
  • ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত