রত্না হত্যার অন্তরালে ভয়ঙ্কর যে কারনটি ছিল..


রত্না মধ্যবিত্ত পরিবারের এক কিশোরী কন্যার নাম। বাড়ী নোয়াখালী জেলার চৌমুহনিতে। চপলা চঞ্চলা এক তরুনী নারী রত্না। বান্ধবীদের মধ্যে অনেক প্রিয় একটা মানুষ ছিলেন তিনি। সারাক্ষন হাসি খুশিতে থাকতেই পছন্দ করত। কিন্ত সব হাসি খুশির অবসান ঘটিয়ে চিরাতয় বাংলার নিয়মানুযায়ী বিয়ের পিঁড়িতে পা বসায় একদিন। রত্না জানত না এই বিয়ে যে তার জন্য কাল হয়ে আসবে যৌতুকের মহাপ্রলয়ঙ্কর ঝড়ে। নি:শেষ হয়ে যাবে প্রান আয়ু। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে চিরতরে।
যৌতুকের ভয়ংকর থাবা কেড়ে নিলো আর এই নিষ্পাপ নারী রত্নার প্রান। এক বছর আগে রত্নার বিয়ে হয় চৌমুহনী নিবাসী কৃষ্ণ নামের এক যুবকের সাথে। বিয়ের পর থেকে রত্নার বাবার কাছ থেকে নানা ভাবে প্রায় ২০ লক্ষ টাকা নেয় কৃষ্ণ। মেয়ের সুখের জন্য নিরবে নিভৃতে তাদের অন্যায় আবদার মেনে নিয়েছেন রত্নার বাবা। অবশেষে আরো ২ লক্ষ টাকার জন্য চাপ দেয়। অপারগতা প্রকাশ করায় অবশেষে কালরাতে ছেলে ও ছেলের মা বোন আরো কয়েক জন মিলে নির্মম ভাবে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে রত্নাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













