রাউজানে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ীর মৃত্যু


চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার জলিলনগর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাউজান থানার ওসি মোহাম্মদ কেফায়েত উল্লাহ।
নিহতরা হলেন-চট্টগ্রাম নগরীর আলকরণ এলাকার সিঅ্যান্ডএফ ব্যবসায়ী রতন দাশ (৫৩) ও কাগজ ব্যবসায়ী বিশ্বজিৎ লাল (৫০)। রতনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়; আর বিশ্বজিতের বোয়ালখালীতে।
ওসি মোহাম্মদ কেফায়েত উল্লাহ জানান, দুই ব্যবসায়ী মোটারসাইকেলে করে রাঙামাটি থেকে চট্টগ্রামে আসার পথে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


রাউজানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রাম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর এলাকায় রাজনৈতিক বিরোধকেবিস্তারিত পড়ুন


চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ: মাকে মারধর ও ভাঙচুর।
চট্টগ্রাম | ৮ জানুয়ারি ২০২৬: চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়বিস্তারিত পড়ুন


চট্টগ্রামে চিনির গুদামে আগুন- ১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি
গতকাল (৪ মার্চ) বিকালে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঈসানগর এলাকায় অবস্থিতবিস্তারিত পড়ুন













