রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার


জ্ঞাত আয় বহির্ভূতভাবে সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এমদাদুলকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুদকের পরিচালক ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল ইমদাদুলকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তি জ্ঞাত আয় বহির্ভূতভাবে ৮৭ লাখ ৫৪০ টাকা সমমূল্যের সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ১৮ লাখ ৫৭১ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন।
দুদকের পিআরও জানান, গত ২৩ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মো. সাহিদুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আজ এমদাদুলকে গ্রেপ্তার করা হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













