রাজধানীর ফ্ল্যাটে বন্দী উঠতি বয়সী মেয়েরা (ভিডিও সহ)
রাজধানী ঢাকা বৈচিত্রময় এক শহর। যেখানে সহজে কেউ কারো উপকারে এগিয়ে আসে না। জীবিকার তাড়নায় কেউ কারো খোঁজ নিতে চাইলেও সময়ের কারণে পেরে ওঠে না।
অভাব-অনটনের তাড়নায়, গ্রামের সহজ সরল মানুষগুলো বিশ্বাস করে কাজের জন্য অন্যের হাতে তুলে দেয় নিজেদের অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের। ঢাকায় এসে ওইসব মেয়েরা কাজ করেন বিভিন্ন পোশাক কারখানায় অথবা অন্যের বাসায়। কাজে ঢোকার পর কয়েকমাস ভালোভাবে চললেও পরে আর খোঁজ পাওয়া যায় না ওই উঠতি বয়সী তরুণীদের।
নিজেদের অজান্তেই বিভিন্নভাবে বিক্রি হয়ে যায় ওইসব মেয়েরা। এরপরই জোর করে তাদের ঠেলে দেওয়া হয় অন্ধকার জগতে। অপ্রাপ্ত বয়স্ক ওইসব মেয়েদের দিয়ে করানো হয় দেহব্যবসা।
রাজধানীর বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে একাধিক চক্র অবাধে চালিয়ে যাচ্ছে এই অনৈতিক ব্যবসা। মাঝে মধ্যে পুলিশ এদেরকে আটক করলেও পরবর্তীতে আদালত থেকে এদেরকে ছাড়িয়ে আনে এই ব্যবসার রাঘব বোয়ালরা।
এই চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন ফ্ল্যাটে বছরের পর বছর আটক থাকলেও ওইসব তরণীরা জানেন না তারা কোথায় আছে? দিন-রাত সবই সমান ওদের কাছে। একের পর এক পুরুষের কাছে সামান্য টাকায় বিক্রি করে দেয়া হচ্ছে তাদের। দৈনিক কত জনের কাছে বিক্রি হচ্ছেন এই অসহায় মেয়েরা তা নিজেরাই জানেন না।
অনেকে আবার নারী পাচারকারীদের হাতে পড়ে চালান হয়ে যাচ্ছে বিদেশে। বিদেশে পাচার করার আগে ওই যুবতীদের অশ্লীল ভিডিও করে রাখা হয়। তাই বিদেশে পাচার হওয়ার পর সেখান থেকে পালিয়ে অনেকে দেশে ফিরলেও শান্তি নেই তাদের। দেশে ফেরার পর শুরু হয় ব্ল্যাক মেইল। ওইসব যুবতীদের বলা হয় আবারও ওই নোংরা পেশায় ফিরতে। না হলে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেঁড়ে দিবে বলেও হুমকি দেয়া হয়।
বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট-এর তালাশ টিমের একটি প্রতিবেদন থেকে এই নিউজটি করা হয়েছে।
https://youtu.be/c0vW0m9CNYY
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


হাদি হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়ে বিপাকে মমতা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যুতে মন্তব্য করায়বিস্তারিত পড়ুন


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন













