ইরাকের রাজধানীর বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ৩৫, আহত ৬১


ইরাকের রাজধানী বাগদাদে আজ দুপুরে একটি ব্যস্ত চত্বরে বোমা বিস্ফোরণে তিন পুলিশসহ ৩৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো ৬১ জন আহত হয়েছেন। বাগদাদের শিয়া অধ্যুষিত পূর্বাঞ্চলীয় জেলা সদর সিটিতে এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ হাতাহতের খবর জানিয়েছে।
জানা যায়, এ হামলার টার্গেট ছিল দিনমজুররা। তারা ওই চত্বরে দাঁড়িয়ে সদর সিটির ৫৫তম ইন্টারসেকশনে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সদর সিটির ওই ব্যস্ত চত্বরটি হামলার সময় জনাকীর্ণ ছিল। জনাকীর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরণে এতো বেশি মানুষের প্রাণহানি হল। তবে আইএসের পরিচালিত সংবাদ সংস্থা আমাকের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল ধর্মভ্রষ্ট শিয়া সম্প্রদায়ের লোকেরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













